একুশে বইমেলা ২০২৬- বিক্রেতাদের কথা
রমজান মাসে আয়োজিত হচ্ছে এবারের অমরের একুশে বইমেলা। রোজা ও গরমের কারণে পাঠকের সংখ্যা আগেরবারের তুলনায় কম হলেও শিশুদের জন্য বিভিন্ন ধরনের বই ও অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে বইমেলা। এবারের বইমেলায় শিশুদের জন্য কী কী বই এসেছে? কেমন বই পছন্দ করছে তারা? সাড়া কেমন পাচ্ছে? এসব বিষয়ে শিশুরাই সব এর সঙ্গে কথা বলেছেন বিক্রেতারা। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
Saint Gregory Library Part 2
"যত দিন যাচ্ছে আমার লাইব্রেরিতে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে" বলেন, বিলকিস আক্তার যিনি ১৮ বছর ধরে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে লাইব্রেরিয়ানের ভূমিকা পালন করছেন। প্রায় দুই দশকে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ, লাইব্রেরির ব্যবহার এসব বিষয়ে নানান পরিবর্তন দেখেছেন তিনি। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাসে কেমন পরিবর্তন এসেছে? তাদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য স্কুলের ভূমিকা কেমন হতে পারে- এসব বিষয়ে শিশুরাই সব এর সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন তিনি, দেখুন ভিডিওতে।
Telugu Community Language part 3
ঢাকায় প্রায় ২০০ বছর ধরে বাস করছে তেলুগুভাষী সম্প্রদায়। ব্রিটিশ শাসনের সময় দক্ষিণ ভারত থেকে তাদের এদেশে নিয়ে আসা হয়। বর্তমানে রাজধানীর ধলপুরে বসবাস করছে ২৫০টি তেলুগু পরিবার, রয়েছে নিজস্ব স্কুল। তেলুগু শিশুদের মাতৃভাষায় শিক্ষা, চর্চা এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন তেলুগু সমাজের প্রতিনিধিরা।
মাতৃভাষায় শিক্ষা: বাংলাদেশে তেলেগু ভাষায় শিশুদের শিক্ষায় শিক্ষকের অভিজ্ঞতা
উডুকুলা দেবী দক্ষিণ ভারত থেকে বাংলাদেশে এসেছেন। রাজধানীর ধলপুরে বসবাসরত তেলুগু ভাষাগোষ্ঠীর শিশুদের তেলুগু ভাষা শেখাচ্ছেন। বর্তমানে শিশুদের কোন কোন বিষয় শেখাচ্ছেন? কেমন তার অভিজ্ঞতা? এনিয়ে শিশুরাই সবকে বিস্তারিত জানিয়েছেন তিনি। ভিডিও দেখুন।
ডেঙ্গুতে শিশুরা বেশি বিপন্ন, আমাদের আরও সচেতন হতে হবে
দুর্যোগ ফোরামের আহবায়ক গওহার নঈম ওয়ারা ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও শিশুদের প্রতি বিশেষ নজর রাখার ব্যাপারে কথা বলেন।