শিশুদের বই নিয়ে ভাবনা
শিশুরাই সব এর আহবায়ক লায়লা খন্দকার কথা বলেছেন প্রকাশনা সংস্থা ময়ূরপঙ্খির কর্ণধার মিতিয়া ওসমানের সঙ্গে।
বইমেলাকে আরও শিশু-বান্ধব করা ও শিশুদের বই পড়ায় আগ্রহী করে তোলায় সুপারিশ
বই পড়ায় শিশুদের আগ্রহী করতে এবং আসন্ন অমর একুশে বইমেলা কীভাবে আরও শিশু-বান্ধব করা যায় সেই লক্ষ্যে “শিশুরাই সব” ও “বইবাড়ি রিসোর্ট” যৌথভাবে বেশ কিছু সুপারিশ প্রণয়ন করেছে।
Saint Gregory Library part 1
কারও পছন্দ থ্রিলার আবার কেউ পড়ে কমিক্স। কারও বই পড়ার অভ্যাস গড়ে ওঠেছে মা-বাবার অনুপ্রেরণায় আবার কেউ নিজ থেকেই শুরু করেছেন বই পড়া। রাজধানীর লক্ষ্মীবাজারে অবস্থিত সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিশুরাই সবকে জানালেন বই পড়া নিয়ে তাদের কথা। শিক্ষার্থীরা কেমন বই পড়তে পছন্দ করে? স্কুল লাইব্রেরিতে তারা কতটা সময় কাটানসহ আরও নানান বিষয় নিয়ে কথা বলেন। বিস্তারিত এই ভিডিওতে।
Saint Gregory Library Part 2
"যত দিন যাচ্ছে আমার লাইব্রেরিতে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে" বলেন, বিলকিস আক্তার যিনি ১৮ বছর ধরে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে লাইব্রেরিয়ানের ভূমিকা পালন করছেন। প্রায় দুই দশকে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ, লাইব্রেরির ব্যবহার এসব বিষয়ে নানান পরিবর্তন দেখেছেন তিনি। শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাসে কেমন পরিবর্তন এসেছে? তাদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য স্কুলের ভূমিকা কেমন হতে পারে- এসব বিষয়ে শিশুরাই সব এর সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন তিনি, দেখুন ভিডিওতে।
একুশে বইমেলা ২০২৬- শিশুদের কথা
বইমেলায় এসে বেশ আনন্দ পেয়েছে জিকরা। মায়ের সঙ্গে এবারেই তার প্রথমবারের মতো বইমেলায় আসা। কেমন বই পড়তে পছন্দ করেন জিকরা? বই মেলায় এসে কী কিনলেন তিনি? জানতে এই ভিডিওটি দেখুন।